সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

হামজা বললেন, ইনশাআল্লাহ আমরা উইন খরমু

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দেশে পা রেখেছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। সকাল পৌনে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার।ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। যেখানে জবাব দিলেন সিলেটি ভাষায়।

শুরুতে ইংরেজিতে জবাব দিলেও পরে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বাংলায় তার থেকে জবাব শুনতে চান। তবে বাংলা না জানা হামজা জবাব ঠিকই দেন সিলেটি ভাষায়।

প্রথমে ইংরেজিতে তিনি বলেন, ‘এমন অভূতপূর্ব দৃশ্য দেখে আমি মুগ্ধ। অসাধারণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব। এবং খুব দ্রুতই আমরা উন্নতি করব।’

তারপর সাংবাদিকেরা বাংলায় শুনতে চাইলে হামজার জবাব, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমরা বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের লগে মাতিসি। আর ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।’

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হিসেবে পা রাখলেন নিজের শেকড়ের মাটিতে।

হামজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাত নির্বাহী সদস্য। গতকাল চার সদস্যের (শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল) সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিনজন—রুপু, সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই বাফুফে কর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাদের সঙ্গে ছিলেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর