মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

প্রেস রিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

প্রতিনিধি, শ্রীমঙ্গল / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

পিবিআই মৌলভীবাজার, সিলেট ও হবিঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রেস রিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা। বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মৌলভীবাজার এর সেমিনার হলে এ কর্মশালার উদ্বোধন করেন পিবিআই মৌলভীবাজার এর পুলিশ সুপার এহতেশামুল হক।

কর্মশালায় প্রেস রিলিজ তৈরীর কৌশল ও ছবি সম্পাদনার বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। কর্মশালায় ভিডিও চিত্রধারণ ও সম্পাদনা নিয়ে আলোচনা করেন সময় টেলিভিশনের মৌলভীবাজারের চিত্র সাংবাদিক মো. ইয়ারুপ আহমদ।

বিকেলে কর্মশালার অভিজ্ঞতার আলোকে অংশ্রহনকারীরা মৌলভীবাজারের সাম্প্রতিক একটি ঘটনার উপর প্রেস রিলিজ তৈরী করলে এর মান নির্ণন করে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

বিকেলে সমাপনি অনুষ্টানে পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, পিবিআই দায়িত্ব প্রাপ্ত হয়ে বিভিন্ন রহস্য উদঘাটন করে, যা প্রকাশ করার প্রয়োজন হয় এবং প্রেস রিলিজ আকারে তা প্রকাশ করতে হয়। এ ক্ষেত্রে ঘটনার আলোকে সুন্দর একটি প্রেস রিলিজ তৈরী করতে হয়। ঘটনাস্থলের ছবি ও ভিডিও তুলে আনতে হয়। বিশেষ করে গণমাধ্যম উপযোগী করে ছবি ও ভিডিও ধারণ এবং প্রেস রিলিজ তৈরীতে সহায়তার জন্য এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন।

কর্মশালার প্রধান আলোচক বিকুল চক্রবর্তী বলেন, প্রেস রিলিজ হচ্ছে গণমাধ্যম কর্মীদের জন্য একটি সংবাদ সুত্র। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যদি যথাযত নিয়মে একটি প্রেস রিলিজ পাওয়া যায় তাহলে এটি প্রকাশে সহজতর হয়।

তিনি বলেন, একটি প্রেস রিলিজ তৈরী আর একটি সংবাদ তৈরী প্রায় সমান। যদিও প্রেস রিলিজ দেখে একজন গণমাধ্যমকর্মী সংবাদ তৈরী করে থাকেন। সে ক্ষেত্রে যিনি প্রেস রিলিজ তৈরী করবেন তাকে সংবাদ কি, সংবাদ কিভাবে লিখতে হয় সে সম্পর্কেও ধারণা থাকা বাঞ্চনীয়।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, পুলিশ পরিশদর্শক শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক রিপন চন্দ্র গোপ, পুলিশ পরিদর্শক মৃণাল দেব ও পুলিশ পরিদর্শক ইকবাল বাহারসহ ২৫ জন উপ- পুলিশ পরিদর্শক, এ,এস,আই ও কনস্টেবল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর