সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সালাহউদ্দিন শুভ / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
কমলগঞ্জ পৌরসভা ২০ পেকেট ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আয়োজনে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১৮ মার্চ দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মুহিন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, প্রচার সম্পাদক মো. আব্দুল কদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসিদ আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব অজয় কুমার দাস চৌধুরী, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্ট, ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সচিব দিজেন্দ্র কুমার দেব প্রমুখ।

কমলগঞ্জ উপজেলায় মোট ১১০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর