মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

কমলগঞ্জে মাসব্যাপী থাং-টা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী কালচারাল একাডেমী ও অপোনবা মণিপুর হুয়েন ল্যাংলন লুপ (মণিপুর- ভারত) এর যৌথ্য আয়োজনে মাসব্যাপী থাং-টা মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল একাডেমীতে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মণিপুরি কালচারাল একাডেমীর সভাপতি পলাশ সিংহের সভাপতিত্বে ও সম্পাদক ডা. সঞ্জিব সিংহের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, কবি হামোম সানাতন, বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর উপদেষ্টা সাবেক ইউপি সদস্য কে মনীন্দ্র কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র, দি ভানুবিল ড্রামা পার্টির ডিরেক্টর লৈচোম্বম রাজকুমার প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থাং তা’র প্রশিক্ষক অক্রম ওয়াঙনগাম্বা মীতৈ, সমাজকর্মী শাম কিশোর সিংহ, সাংবাদিক আর. কে. সোমেন, সমাজকর্মী আওয়াংতাবম সমরেন্দ্র প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। মাসব্যাপী থাং তা প্রশিক্ষণের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। থাং-টা মূলত একটি সশস্ত্র মার্শাল আর্ট কৌশল যা মূলত তলোয়ার ব্যবহার করে, যাকে থাং বলা হয় এবং বর্শা, যা টা নামে পরিচিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর