সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।”

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

জাতি উৎসাহ উদ্দীপনা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।

কর্মসূচির সময়সূচি অনুসারে, রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর, সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এসময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল ‘রাষ্ট্রীয় স্যালুট’ প্রদান করবে এবং বিউগলে করুন সুর বাজানো হবে।

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দোয়ায় অংশ নেবেন। তিনি সমাধিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন ।

পরে বিকেলে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে দোয়াও করা হবে।

মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ, সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর