রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রমজানে ছদ্মবেশে বাজারে থাকার ঘোষণা ডিসি মাহমুদুল হকের

অনলাইন ডেস্ক / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ছদ্মবেশে বাজারে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।

সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি কিন্তু ছদ্মবেশে বাজারে যাব। আমি ছদ্মবেশে বের হলে কেউ আমাকে চিনবে না। আমি এবার অনেক জায়গায় ছদ্মবেশে বের হব। তারপর দেখবেন হঠাৎ স্পেশাল পাওয়ারে মামলা হয়ে গেছে। এক সপ্তাহ আগে ডালের দাম যা ছিল, তার চেয়ে বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা টানাতে হবে। মূল্য তালিকা যদি না টানায় তাহলে তার জরিমানা হবে।

জেলা প্রশাসক বলেন, আপনি একজন ব্যবসায়ী হয়ে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেবেন এটা কিন্তু হয় না। ডাল এক সপ্তাহ আগে ৯০ টাকা বিক্রি করছেন, এখন তা ১১৫ টাকায় বিক্রি করছেন। এটা কিন্তু হতে পারে না। যার যেমন ইচ্ছা সেভাবেই কি চলবে?

জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর