রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছাত্রকে শিক্ষকের গুলি: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত দল

ডেস্ক রিপোর্ট / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ছাত্রকে শিক্ষকের গুলি করার ঘটনা তদন্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে এসেছে স্বাস্থ্য অধিদফতরের গঠিত তিন সদস্যের তদন্ত দল। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ কলেজে এসে তদন্ত শুরু করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জানান, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসাশিক্ষা) অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এর আগে, সোমবার (৪ মার্চ) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজের সই করা এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠন করা হয় বলেও জানান অধ্যক্ষ আমিরুল হোসেন।

প্রসঙ্গত, সোমবার বিকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। অভিযুক্ত ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর