সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ‘ইমতিয়াজ আহমেদ বুলবুল’

মো.সাইদুল ইসলাম / ১৩৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪


আগামী ১৮ই মে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। সোমবার( ৪ মার্চ ) দুপুরে উপজেলার কমলগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো জুয়েল আহমেদ ও কমলগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

জানা যায়, এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথমটি হবে আগামী ৪ মে। এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

১৮ মে উপজেলা পরিষদ নির্বাচন। চারিদিকে চলছে প্রার্থীদের নিয়ে গুঞ্জন। এবার সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। কমলগঞ্জ প্রেসক্লাবের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, গত উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহন করি। তার ধারাবাহিকতায় এবারও আমি প্রার্থী হচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর