বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জিলাপিতে বিষাক্ত ‘হাইড্রোজ’ ব্যবহার: মৌলভীবাজারে বেঙ্গল সুইটকে ১৬ লাখ টাকা জরিমানা শিশু উদ্যানের সংস্কার ও সাংস্কৃতিক অঙ্গন পূর্ণ জাগরণে মতবিনিময় সভা কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে ডিসি তৌহিদুজ্জামান পাভেল ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধের কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর ইফতার ও জার্সি বিতরণ: মুগ্ধ পথচারী ও স্থানীয়রা মৌলভীবাজার-০৪ আসনের নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে কমলগঞ্জে সংবর্ধনা পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা, সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা সমাবেশ থামিয়ে হাসপাতালে ছুটলেন সংসদ সদস্য

কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি: / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (জুয়াদ) (৪০) এবং একই গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর