বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে ডিসি তৌহিদুজ্জামান পাভেল ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধের কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর ইফতার ও জার্সি বিতরণ: মুগ্ধ পথচারী ও স্থানীয়রা মৌলভীবাজার-০৪ আসনের নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে কমলগঞ্জে সংবর্ধনা পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা, সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা সমাবেশ থামিয়ে হাসপাতালে ছুটলেন সংসদ সদস্য মোটরসাইকেল শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে গণসংবর্ধনা; স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য আয়োজন: চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় মুখর শিক্ষার্থীরা

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে ডিসি তৌহিদুজ্জামান পাভেল

মৌলভীবাজার প্রতিনিধি: / ১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও কারা ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি কারাগারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ডিসি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যালয় পরিদর্শন করেন। বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানীয়জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। দর্জি প্রশিক্ষণ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র সম্পর্কে অবগত হন। তিনি কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাও পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তৌহিদুজ্জামান পাভেল কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মন্তব্য করেন। তিনি কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর