কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়ে শপথ নিতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানে তাকে দেখা গেছে পরিচিত সেই ‘ঐতিহাসিক’ জার্সিতে।
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি।
এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা জার্সি পরেই মঞ্চে উঠেন হাসনাত। এবার সংসদ সদস্য হিসেবে সেই জার্সি পরেই শপথ নিলেন এনসিপির এই নেতা।