মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

মৌলভীবাজারে চার আসনে বিএনপির জয়, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে প্রাপ্ত বেসরকারি ফলাফলে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার চার আসনে ভোট সম্পন্ন হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ি) থেকে নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে দায়িত্ব পালন করেন ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটকেন্দ্রগুলোতে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার। অনেকে সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বে ছিলেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশকে সুশৃঙ্খল রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর