সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

ঢাকা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নওগাঁয় উদ্ধার

অনলাইন ডেস্ক / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে মঙ্গলবার বিকেলে স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে।

নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

ওসি জানান, ঢাকা থেকে ওই স্কুলছাত্রীর নিখোঁজের একটি তথ্য তাদের কাছে আসে। তার নওগাঁয় অবস্থানের তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় কথিত প্রেমিকের বাসায় অভিযান চালানো হয়। পরে সেই যুবকের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি স্বীকার করেন, কিশোরী তাদের কাছে রয়েছে।

তিনি আরও জানান, যুবকের বাড়ির পাশের একটি বাড়ি থেকে কিশোরী ও যুবককে আটক করে পুলিশ ও র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে দুজনকে নেওয়া হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসায় কিশোরী জানায়, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তাদের আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর