সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

রিপোটার : / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হরিহরপুর জামে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল কাদির ও মুহিত মিয়া মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তরিকুল ইসলামকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর