সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জে নাইট মিনি ফুটবলের সমাপনি অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সমাপনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জানুয়ারি) উত্তর চিতলিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব আয়োজিত রাত ৮টায় উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর চিতলিয়া ময়নার দোকান সম্মুখে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

ফেছুগঞ্জ মানিক কোনা কলেজের সাবেক অধ্যক্ষ হাজী মো. আব্দুল মইজ এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।

উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. আরশাপ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুস সালাম, চিতলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ, স্থানীয় বাসিন্দা হাজী মো. ইরন (মহাজন), আব্দুর রহিম, মো. মুস্তাকিন মিয়া, মাওলানা আব্দুল হক সহ অঙ্গ-ও-সহযোগী-সংগঠনের-সকল-স্তরের-নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, রেমিটেন্স যোদ্ধা ও নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরুষ্কার দাতা মো. সিরাজ হোসেন রাজ ও ২য় পুরুষ্কার দাতা রাবেজ মিয়া, ছামছুদ্দিন আহমদ, আনফর আলী, আব্দুল্লাহ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাইদুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল উদ্বোধন শুভ উদ্বোধন করেন।

ফাইনালে মুখোমুখি হয় সবুজ কুঁড়ি মধ্যেভাগ ও সমাজকল্যাণ কলেজ গেইট দল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উত্তম মুখার্জী ও মুজিবুর রহমান দুলু এবং ধারাভাষ্য দেন সাহেদ আহমেদ।

মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। করতালি, চিৎকার এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ৬৫টি দল নাম তালিকাভুক্ত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর