সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

তারুণ্যের উৎসব উপলক্ষে কমলগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সালাহউদ্দিন শুভ / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

‌“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হুমায়ুন রেজা সোহেল ও শাহনুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক হাজী আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজকর্মী সমরজিত সিংহ, বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য ব্রজগোপাল সিংহ প্রমুখ।

সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষার্থী সৌরভ সিংহ, স্নেহা সিনহা প্রমূখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর