মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রামে বাহিনীর ঘাঁটি জহুরুল হক এই সম্মেলন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক- এর এয়ার অধিনায়ক অভ্যর্থনা জানান। সম্মেলনে বিমান বাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং বিমান বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে তিনি এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাগণের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর