রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত নীলা

অনলাইন ডেস্ক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নতুন বছরের শুরুতেই যেন বিয়ের ধুম লেগেছে ঢাকাই শোবিজে। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। কয়েক দিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান।

এরপরেই প্রকাশ্যে এল গায়িকা পড়শির বিয়ের খবর। এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’

ওই ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা। তার বিয়ের সাজ-পোশাকের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।

ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা। পাশাপাশি মডেলিংয়ও করছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর