শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কমলগঞ্জে মেয়েকে অপহরণ করে ধর্ষণের খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৬৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের খবর শুনে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার বাবার।

এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ওই তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় তরুণীকে প্রাইভেট কারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে তিন দিন ধরে ধর্ষণ করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে একটি স্থানে আশ্রয় নেয়।

খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মেয়েকে অপহরণের খবর শুনে ঘটনার এক দিন পর ১ জানুয়ারি রাত ৯টায় বাবা মফিজ মিয়া (ছদ্মনাম) হার্ট অ্যাটাকে মারা যান।

ওই তরুণীর মামা বলেন, ‌‘মেয়েকে অপহরণের কথা শুনে তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে।

‘মাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে তরুণীর ভাই বলেন, ‘আমরা কেন মামলা করলাম, এ জন্য গতকাল রাতেও আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। আমার বোনকে বাড়ি থেকে তুলে কয়েকজন মিলে ধর্ষণ করে বিক্রি করতে চেয়েছিলো। আমার বোন অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান।’

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসা করে বাকি আসামিদের আটক করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর