সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

রাত পোহালেই ভোট: মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে প্রস্তুতি, ২২৩টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত

ডেস্ক রিপোর্ট / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। চা অধ্যুষিত মৌলভীবাজার জেলায় ভোটকে ঘিরে প্রস্তুতি প্রায় সম্পন্ন। তবে প্রস্তুতির পাশাপাশি রয়েছে কঠোর নিরাপত্তা ও সতর্কতা। জেলার মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ফলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এখন আলোচনার কেন্দ্রে।

বুধবার সকাল থেকে জেলার সাতটি উপজেলা থেকে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ‘বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দেবেন—সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট।’

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবেন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, ভোটের দিন সারা জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। পাশাপাশি অতিরিক্ত রিজার্ভ পুলিশও প্রস্তুত থাকবে। তিনি বলেন, “প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন করে পুলিশ সদস্য থাকবেন।”

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর