সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের লালপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মো. সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার উস্তার আলীর ছেলে মো. নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুইমাস আগে তানিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে গত ২৭ অক্টোবর দুপুরে জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে গিয়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তানিমের পরিবারের সাথে তারা যোগাযোগ করেন।

কিন্তু তানিমের পরিবার এবং তানিম বিয়েতে রাজি না হওয়ায় ২৯ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত তানিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে আসামি করা হয় জায়েদকেও। পরে থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর