শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

কমলগঞ্জে পাহাড়ী ছড়া থেকে খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকার একটি ছড়া থেকে পল মার্লিয়া (৪০) নামে এক খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সে শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছড়া পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায়।শনিবার সকালে তার লাশ গলাচিপা নামক স্থানে ভেসে উঠলে স্থানীয় পুলিশকে খবর দেন। পরে দুপুরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেরইয়েম জানান, ‌‘পল মার্লিয়া প্রতিদিনের মতো পান জুমে কাজ করতে যান। শুক্রবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালেঞ্জী পুঞ্জির ছড়া পারাপারের সময় বৃষ্টিতে ছড়ায় পানির স্রোত থাকায় পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পলের মরদেহ একটি খুটিতে আটকা দেখতে পান স্থানীয় খাসিয়ারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে লাশ উদ্ধার করেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর