রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্বামী

ডেস্ক রিপোর্ট / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ স্বামী সর্বজন সুপরিচিত জাতীয় পার্টির নেতা মো. মবশ্বির আলী। দুজনই দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে স্বামী মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানাজা শেষ করে বিকেলে তার কনিষ্ঠ ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারস্থ বাসায় চলে যান তিনি। সেখানে থাকা অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের উভয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মবশ্বির আলী জীবিত অবস্থায় জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চৌধুরী বাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর