সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

আধা ঘণ্টা দেরি হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

ডেস্ক রিপোর্ট / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি কনটেন্ট ক্রিয়েটর হিসাবে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা জমা নেননি।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে যান।
এর আগে আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন।

এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘ফরম পূরণ করতে আমার ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেনি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’

হিরো আরো আলম বলেন, ‘আমাকে অনেকে বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে নির্বাচন করায় আমি তার প্রতি সম্মান জানিয়ে এ আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও ওই আসন থেকে নির্বাচন করব।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর