সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারো টায় আদমপুর তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,বরেণ্য কবি ও লোকগবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।

বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো,আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ,কে, শেরাম,লেখক গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন ‘খোন্থোক” ও কবি রওশন আরা বাঁশীর মণিপুরী ভাষায় লিখিত “নীংশিংবগী ঈথক ইপোম” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শুরুতে ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম কে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সন্মানানা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর