সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

ডেস্ক রিপোর্ট / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে।

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর, জেলা ও উপজেলা-সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ভর্তির নিয়মাবলি প্রকাশ করেছে। নিয়মাবলি অনুযায়ী, ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

শিক্ষার্থীরা অনলাইনে ঘরে বসেই আবেদন করতে পারবেন। ভর্তির আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরিশোধ করা যাবে।

মাউশি প্রকাশিত নিয়মাবলি অনুযায়ী, লটারির সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

এবারও ভর্তির ক্ষেত্রে দুটি অপেক্ষমান তালিকা রাখা হয়েছে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর