রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

বিমানবন্দরে আটক সুবর্ণা মুস্তাফা

অনলাইন ডেস্ক / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
সুবর্ণা মুস্তাফা। ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে সঙ্গে থাকা তার স্বামী বদরুল আনাম সাউদকেও দেশ ছাড়তে দেয়া হয়নি।

সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফিরিয়ে দেয়। তবে তাদেরকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। একপর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে এগিয়ে যান।

পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে। এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪ এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর