সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রেসক্লাব সভাপতি

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন ও প্রেসক্লাব সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু। এসময় স্কুলে ১হাজার ২শত ৬৬জন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রোববার দুপুরে বিদ্যালয়ের গ্রন্থাগার, সায়েন্স ল্যাবরেটরি, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে ক্লাসরুমে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য আলাপ আলোচনা করেন। দক্ষতা বৃদ্ধি করাসহ নানা বিষয়ে পরামর্শ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রেসক্লাব সভাপতি।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু, সহকারী শিক্ষক ফরিদ আহমেদসহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি এমএ ওয়াহিদ রুলু বলেন, স্কুলে এসে জানতে পারলাম ১ হাজার ৫শত ৮১জন ছাত্র ছাত্রী এই স্কুলে পড়াশোনা করছে। তাদের মধ্যে আজ ১হাজার ২শত ৬৬জন শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার মান দেখে খুবই ভালো লাগলো। তিনি আরও বলেন, স্কুলে পিছনে কিছু পতিত জায়গা আছে সেখানে প্রচুর পানি ও ঝোপঝাড় আছে।সেগুলো পরিষ্কার ও মাটি দিয়ে ভরাট করতে হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর