সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গত বুধবার ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট নামক এলাকা থেকে অপহরণে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ছদ্মনাম প্রিয়াঙ্গা (১৩) কে উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ছদ্মনাম প্রিয়াঙ্গা (১৩) কে তার বাড়ী থেকে মৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের আলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছদ্মনাম প্রিয়াঙ্গা (১৩) চাচা মো. তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর