সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ ও কেরাত প্রতিযোগিতা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৪৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নবীজির জীবনের গুরুত্ব ও ইসলাম প্রচারে তার অবদানের কথা তুলে ধরেন।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মুমিনুল ইসলাম ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ মাহফিল ও প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর