রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি

অনলাইন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। টানা দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়েছে এই জেলার জনজীবন। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। এদিন

বিকেল ৩টায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

জেলাজুড়ে দিন ও রাতের তাপমাত্রার খুব একটা পার্থক্য থাকছে না। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানকার মানুষের। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এই দুর্ভোগ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে তীব্র তাপপ্রবাহে জেলায় শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করছে জেলা পুলিশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর