রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকা সহ ১৩ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার খলিল মিয়ার ফিশারি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ১শ ১০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ফিশারির মালিক খলিলুর রহমান ওরফে খলিল মিয়া (৪১) শাহানুর মিয়া (৪৬), মো. আলী আহমদ (৬৪), মো. জায়ফর মিয়া (৫৫), মো. ছিকন খাঁন(২৩), জীবন মিয়া (২২), দিলাল মিয়া (৬৪), সাঈদ মিয়া (৩৫), ইউসুফ মিয়া (৩৮), আতাউর রহমান (৫০), মৌলদ মিয়া (২৮), মো. আকবর (৫৬) ও মো. আলী হোসেন (৩২)।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম মাহমুদুর রহমান জানান, ‘আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।’

নাম প্রকাশে অনেচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ‘রাজনৈতিক নাম ব্যবহার করে বরইউড়ি, আটঘর ও হোসেনপুর সহ আশপাশের গ্রামে জুয়া ও দাদন ব্যবসা দীর্ঘদিন যাবত চলে আসার কারনে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত অবস্থান চান ওই জনপ্রতিনিধি।’

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। জুয়া আর দাদন ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর