রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর পালিয়েও শেষ রক্ষা হলো না টিকটকার রিয়াজের

অনলাইন ডেস্ক / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার বরমচাল ইউনিয়নে আলোচিত রেখা বেগম (২০) কে হত্যার অভিযোগে তার সাবেক স্বামী টিকটকার রিয়াজ উদ্দিন (২২) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। হত্যাকান্ডের ৩০ ঘন্টার ভিতরে আসামিকে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

তিনি জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখার সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের রিয়াজ মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত দুই মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ হন। শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রেখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার রাতে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধে তার সাবেক স্ত্রী রেখাকে হত্যা করে বলে স্বীকার করেছে। রবিবার থাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর