রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কমলগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলার পতনঊষার ইউনিয়নের জুনাকি কমিউনিটি সেন্টারে সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের আয়োজনে দুই দিন ব্যাপী এ হিফজুল কুরআন প্রতিযগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুফতি মশাহিদ ক্বাসেমীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগের উপ- পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ ওহাব, পতনউষার ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরী, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক প্রমুখ।

প্রতিযোগীতায় বিজ্ঞ বিচারকদের বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে হাফিজ রুহুল আমিন। দ্বিতীয় স্থান হাফেজ সিয়াম আহমদ এবং তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ মাসরুল হোসাইন।

দুদিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৫টি প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করাহয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর