রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে বিদেশী শিশুদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘কমিউনিটি ইকো ট্যুরিজম এর আয়োজনে লাউয়াছড়া পুঞ্জির সহযোগীতায় বিদেশী শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বনাম লাউয়াছড়া পুঞ্জি কমিউনিটি প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ ঘটিকায় খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমিউনিটি ইকো ট্যুরিজম এর ওনার পারভেজ কামাল পাশা ও ইকো ট্যুর গাইড রাসেল আলম। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী ফিলা পতমী। আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলরের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, এবং ঢাকা থেকে আগত বিদেশী অতিথিবৃন্দ।

প্রীতি ফুটবল ম্যাচটি ২-০ গোলে লাউয়াছড়া পুঞ্জি কমিউনিটি প্রাইমারি স্কুল জয় লাভ করে। খেলা শেষে উপস্থিত অতিথিরা কমিউনিটি ইকো ট্যুরিজম এর পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে প্রীতি উপহার ক্রেস্ট তুলে দেয়া হয়।

কমিউনিটি ইকো ট্যুরিজম এর ওনার রাসেল আলম বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্স ইন্টারন্যাশনাল স্কুলের ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন দেশের শিশু শিক্ষার্থীদর অংশগ্রহণে খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষার্থীদের কে নিয়ে আমাদের আজকের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর