রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায় , গত ১ মার্চ বিকেলে উপজেলার সরকার বাজারে গ্রেফতারকৃত আব্দুল হক সেফুল ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় এমদাদ হোসেন বাদী হয়ে আব্দুল হক সেফুলসহ ১৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায়ই তাকে গ্রেফতার করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, কোর্টের মাধ্যমে উনাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর