রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার স্টেশন চৌমুহনা, উপজেলা রোড, উত্তরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন চৌমুহনাতে অবস্থিত ভাই মতিন ট্রেডার্সকে ২ হাজার টাকা, ঈষান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত পাকন এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা ,ছামী ইয়ামী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর