রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কুলাউড়ায় নারীসহ তিনজনের জেল-জরিমানা

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে ক্ষতিসাধনের অপরাধে এক নারী ও মাটি বহনকারী দুই ট্রাক্টরচালককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে সহায়তা করেন থানাপুলিশের সদস্যরা।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন- শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা মোছা. নুরুন্নেছা (৪০), একই গ্রামের বাসিন্দা শিবু পাশী (২৬) ও আব্দুর (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে ক্ষতিসাধন করছিলেন নুরুন্নেছা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কৃষি খাস জমি মাটি বহনকারী ট্রাক্টরচালক শিবুকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। একই অপরাধে আরেক ট্রাক্টরচালক আব্দুরকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর