রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কমলগঞ্জে গায়ে হলুদে কনের গলায় ছুরির আঘাতের ঘটনায় চাচাতে বোন আটক

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রেলিটিলায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গলায় ছুরির আঘাতে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় চাচাতো বোনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলীর সহযোগিতায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুনছড়া চা বাগান থেকে নিচু রেলি ওরপে বৃষ্টি (২৫)কে আটক করেছে।

জানা যায়, শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ের দিন ধার্য্য ছিল গত ৬ মার্চ বুধবার। গত মঙ্গলবার রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পাশর্^বর্তী ঘরের নেচু রেলি ওরপে বৃষ্টি (২৫) পিছনের দরজা দিয়ে কনে সীমা রেলিকে চুমু দিতে ডাক দেয়। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কনে সীমা রেলির গলায় আছড় দিলে গুরুতর রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিচু রেলি ওরপে বৃষ্টি দ্রুত পালিয়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, নেচু রেলী ওরপে বৃষ্টিকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর