রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

প্রতি বছরের মতো এ বছরও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বদরুন নাহার ভূঁইয়া (বি.এন.ভূঁইয়া) বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, নারী নেত্রী মুন্না রায় ও স্কুলের প্রধান শিক্ষিকা তফাদার রিজুওয়ানা ইয়াসমিন সুমি, সাংবাদিক ছাব্বির এলাহী প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের ২২০ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠাতা সভাপতির পক্ষ থেকে প্রায় লক্ষাধিক টাকার স্কুল ড্রেস বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর