সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

জাতীয় বিমা দিবস-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিমার ধারণা প্রসারের লক্ষ্যে জাতীয় বিমা দিবস-২০২৪ উদ্বোধন করেছেন।

তিনি আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিবসটির উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যাঙ্কাস্যুরেন্স সেবারও উদ্বোধন করেন। যা সরাসরি ব্যাংক থেকে বিমার প্রিমিয়াম দেওয়ার সুবিধা প্রদান করে।

অর্থমন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

জাতীয় বিমা দিবস-২০২৪ এই বছরের প্রতিপাদ্য ‘করবো বিমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে সারাদেশে যথাযোগ্যভাবে জাতীয় বিমা দিবস উদযাপিত হচ্ছে।

প্রধানমন্ত্রী দু’টি গ্রুপে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উভয় ক্ষেত্রে বিমা শিল্পের বিকাশে অবদানের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে দু’টি করে সম্মানসূচক ক্রেস্ট পেয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন।

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ, আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।

অনুষ্ঠানে বিমা খাতের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তাই সরকার প্রতি বছর ১ মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সরকার জাতীয় বিমা দিবসকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর