মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার-০৪ আসনের নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে কমলগঞ্জে সংবর্ধনা পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা, সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা সমাবেশ থামিয়ে হাসপাতালে ছুটলেন সংসদ সদস্য মোটরসাইকেল শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে গণসংবর্ধনা; স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য আয়োজন: চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় মুখর শিক্ষার্থীরা মৌলভীবাজারে প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘ/র্ষে নি/হত ৩ প্রেমের ডানায় ভর করে মৌলভীবাজারে চীনা কনে

মৌলভীবাজার-০৪ আসনের নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে কমলগঞ্জে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-০৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সঙ্গে কমলগঞ্জে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মিলনায়তনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ সরকারি কলেজ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংস্থা, মণিপুরী সমাজকল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জনগণ আমাকে যে আস্থা ও সম্মান দিয়েছেন, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।’ তিনি দল-মত নির্বিশেষে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এ বিজয় ব্যক্তিগত নয়; এটি সাধারণ মানুষের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতিফলন। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সুধীজনের সঙ্গে কুশল বিনিময় করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর