সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা, সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা সমাবেশ থামিয়ে হাসপাতালে ছুটলেন সংসদ সদস্য মোটরসাইকেল শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে গণসংবর্ধনা; স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য আয়োজন: চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় মুখর শিক্ষার্থীরা মৌলভীবাজারে প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘ/র্ষে নি/হত ৩ প্রেমের ডানায় ভর করে মৌলভীবাজারে চীনা কনে মৌলভীবাজারে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট আদমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুসন আলী

নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা, সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি: / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

“উঠে পড়ো, প্রার্থনা করো”—পবিত্র বাইবেলের এই মূলসুরকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা পুঞ্জিতে সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারিয়ান খ্রিষ্টীয় মণ্ডলীর ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সমবেত প্রার্থনা ও বিদায়ী সংগীতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনের সমাপ্তি ঘটে।

​শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারি ও সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহযোগিতায় নিরালা প্রেসবিটারিয়ান মণ্ডলীর আয়োজনে এই সভায় প্রধান আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের প্রায় ৫ হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গত শুক্রবার থেকে নিরালা খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন মডারেটর পালক রেভা. এবরিসন পতাম।

বিশেষ অতিথি তেনজিং ঘোষ ভক্তদের উদ্দেশে যিশুখ্রিষ্টের বাণী তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালক রেভা. জি রাজমুসেন, রেভা. এব্রিংটন প:লং, মন্ডলীর ডিকন সামুয়েল ধার, আরন মানার, শাকিল পামথেত, লবিং সাআট এবং খাসি প্রেসবিটারিয়ান ট্রাষ্ট সম্পাদক লুকাস রংসাই সহ মণ্ডলীর অন্যান্য নেতৃবৃন্দ।

ধর্মীয় আলোচনার পাশাপাশি ১০টি সাংস্কৃতিক দলের পরিবেশিত খ্রিষ্টীয় সংগীত সভায় ভিন্ন মাত্রা যোগ করে। সমাপনী বক্তব্যে নিরালা পুঞ্জি প্রেসবিটারিয়ান মণ্ডলী এবং পুঞ্জির পক্ষ থেকে এলভিস পতাম আগত সকলকে ধন্যবাদ জানান।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত অংশগ্রহণ বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে বার্ষিক এ আয়োজনের সমাপ্তি ঘটে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর