রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য আয়োজন: চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় মুখর শিক্ষার্থীরা মৌলভীবাজারে প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘ/র্ষে নি/হত ৩ প্রেমের ডানায় ভর করে মৌলভীবাজারে চীনা কনে মৌলভীবাজারে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট আদমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুসন আলী বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার কমলগঞ্জে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘ/র্ষে নি/হত ৩

ডেস্ক রিপোর্ট / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের শাহপুর এলাকায় শুক্রবার দিবাগত রাত পোনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার শহরের দরগা মহল্লার বাসিন্দা অটোরিকশার যাত্রী রুবেল মিয়া ও মো. রেহান মিয়া এবং চালক জেলার কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা আলী নুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক পোনে ২টার দিকে শাহপুর এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আরেকজনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ আহমদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিন জনেরই মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।’

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,‘পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর