রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীমঙ্গলে সম্প্রতি চা শ্রমিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে ছিনতাই ঘটনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়।

এসময় পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৪ জন ছিনতাইকারী আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

জানা গেছে, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের নেতৃত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল গত ২৬ ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী বেলাল আহমেদ ওরুফে জাকির- ওরফে জাকারিয়া মোল্লা একাধিক ছিনতাই ও মার্ডার সহ ডাকাতি মামলার আসামি। এই ছিনতাইয়ের সাথে জড়িত গ্রেপ্তার হওয়া কামাল মিয়া, হোসেন ও বাবুল আহমেদ তারা সকলেই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এছাড়াও গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর