রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীসহ ৫ জন নিহত হন। এছাড়া আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর