রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

সিলেটসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে দিনের তাপমাত্রা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আগামী কয়েকদিনে সিলেটসহ সারা দেশের দিনের তাপমাত্রা বাড়বে। আর শুরুতে অপরিবর্তিত থাকলেও পরে সামান্য বাড়বে রাতের তাপমাত্রাও। সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির। একইসঙ্গে সারাদেশে অধিকাংশ জায়গায়ই আজ রেকর্ড করা হয়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত আবহাওয়া বার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা ওই আবহাওয়া বার্তায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে এ সময়ের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের অবস্থা সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর ওইদিনও সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে আকাশ। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অব্যাহতভাবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৫৫ মিনিটে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর