রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

মৌলভীবাজারে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিদিনের মৌলভীবাজার ডেক্স / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম।

মৌলভীবাজারের সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা হয়। পরে বিকালে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সিএমএফের সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।

বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক ও এখন টেলিভিশনের রিপোর্টার বেলায়েত হোসেন।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘সাংবাদিকতাকে আরো স্মার্ট করার জন্যে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকদের দক্ষ করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর