# প্রতিদিনের মৌলভীবাজার ## Posts - [দুই শত বছরের ঐতিহ্যে ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা: লোকজ আচার আর মেলায় উৎসবের ঢল](https://protidinermoulvibazar.com/04/34518/): চৈত্রের শেষ বিকেলের রোদ যখন ধীরে ধীরে নরম হয়ে আসে, তখনই যেন নতুন প্রাণ ফিরে পায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়। প্রায় দুই শত বছরের পুরোনো চড়ক পূজা আর গ্রামীণ মেলাকে ঘিরে এ জনপদ তখন পরিণত হয় এক মিলনমেলায়—ধর্ম, সংস্কৃতি আর লোকজ ঐতিহ্যের এক অনন্য সমাহারে।গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসব সকাল থেকেই টেনে আনে হাজারো মানুষকে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে দিঘীর চারপাশ যেন জনসমুদ্রে রূপ নেয়। কেবল স্থানীয় মানুষ নয়, দেশ-বিদেশের পর্যটকরাও ছুটে আসেন এই বিরল আয়োজন প্রত্যক্ষ করতে। উৎসবের প্রাণ ছিল চিরাচরিত তান্ত্রিক আচার-অনুষ্ঠান। চারপাশে […] - [কমলগঞ্জে দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব](https://protidinermoulvibazar.com/04/34515/): মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আগামী ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মণিপুরি থিয়েটার। কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপ প্রাঙ্গণে প্রতিদিন বিকাল ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠানমালা। দুই দিনের এই উৎসবে অংশ নেবেন শতাধিক শিল্পী, যেখানে মণিপুরি ও বাংলার লোকজ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটবে। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে নির্মিত মণিপুরি থিয়েটারের নাটক ‘খেন্তাম’। পাশাপাশি ময়মনসিংহ গীতিকার আলোকে সায়িক সিদ্দিকীর নির্দেশনায় আহির বাংলার পরিবেশনায় পালানাট্য ‘জয়তুন বিবির পালা’ দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। […] - [কমলগঞ্জে বাগজুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি, কৃষিতে আসবে নতুন সম্ভাবনা](https://protidinermoulvibazar.com/04/34511/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (দুপুরে) উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্যপুর গ্রামের বাগজুর খালের খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই খাল খনন প্রকল্প শুধু একটি উন্নয়ন কাজ নয়, এটি এ অঞ্চলের কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা চাই কৃষকরা সঠিক সময়ে পর্যাপ্ত পানি পেয়ে তাদের জমিতে বেশি ফসল উৎপাদন করুক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। সরকারের […] - [সাংবাদিক ও প্রশাসনকে হয়রানি না করার নির্দেশ এমপি মুজিবুর রহমান চৌধুরীর](https://protidinermoulvibazar.com/04/34506/): মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয় এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (১৩ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় প্রায় ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ট্রেনিং সেন্টার ও ডরমিটরি ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শোনা কথার ভিত্তিতে নেতিবাচক সংবাদ প্রচার না করে যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশ করলে […] - [প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী](https://protidinermoulvibazar.com/04/34503/): দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘বছরে একবার শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক স্কুলে বিনা মূল্যে ইউনিফর্ম দিতে সক্ষম হবো।’ সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে মিডডে মিল চালু করা হয়েছে। আশা করছি আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিলের ব্যবস্থা করতে পারব। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নে থ্রি সি : কারিকুলাম, ক্লাসরুম, কনসিসটেন্সি ঠিক করতে […] - [শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা](https://protidinermoulvibazar.com/04/34500/): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ও কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলা। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডান, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, বাংলানিউজ২৪ডটকমের সিলেট বিভাগীয় প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমদ, […] - [কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://protidinermoulvibazar.com/04/34497/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এ ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার। কর্মশালায় রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর নিরাপদ বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষতিকর পোকা দমন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার, ব্রাকের রিজিওনাল ম্যানেজার মো. আনিছুর রহমান, টেরিটোরি অফিসার শাওন হাওলাদার, পিডিএস অফিসার মো. […] - [মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময়](https://protidinermoulvibazar.com/04/34494/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২এপ্রিল) আলীনগর মুসলিম পঞ্চায়েতের উদ্যোগে এবং বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরামের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। আলীনগর চা বাগানের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মনু-ধলই ভ্যালির ২৩টি চা বাগানের মুসলিম পঞ্চায়েতের সদস্য ও ছাত্র-যুবকরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন মহব্বত মিয়া ও রিয়াজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরামের সভাপতি সরফরাজ সাজু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, ইরাজ আহমেদ ও ইকবাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এম এ আহাদ […] - [মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট](https://protidinermoulvibazar.com/04/34490/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বড়গাছ রেললাইন সংলগ্ন অস্থায়ী মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বড়গাছ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কানাডা প্রবাসী রুমেল আহমেদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য ছিল যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। আয়োজকরা জানান, বড়গাছ গ্রামের যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে গ্রামটিকে চারটি ভাগে বিভক্ত করে চারটি দল গঠন করা হয় এবং তাদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়াবিদ শাহিনুর রহমান দিপু বক্তব্যে বলেন, “যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও […] - [কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন](https://protidinermoulvibazar.com/04/34486/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্যের বাড়ির সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে কাজিরগাঁও একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। খেলা পরিচালনা কমিটির সভাপতি রায়হান তালুকদার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও নিউ জার্সির পাটারসন সিটি বিএনপির সভাপতি মাসুম চৌধুরী এবং কমলগঞ্জের সমাজসেবক ও ক্রীড়াবিদ মুন্না চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মুঈদ আশিক চিশতী বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে সুস্থ, […] - [সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল](https://protidinermoulvibazar.com/04/34480/): সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। মামলাটি করেছেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান। গত ৬ এপ্রিল মৌলভীবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ (চিফ লিগ্যাল এইড অফিসার) আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত আগামী ১৪ মে অভিযুক্তদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সচেতন মহল মনে করছে, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা শুধু ব্যক্তিগত হয়রানি নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতার ওপরও হুমকি। এ […] - [স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা](https://protidinermoulvibazar.com/04/34477/): করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার পুরোপুরি নয়, অনলাইন-অফলাইন মিশেল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়। প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর কারণে সাপ্তাহিক ছুটি কমছে। ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেলে সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে ‘ব্লেন্ডেড’ ক্লাস কার্যক্রমে শনিবারও ক্লাস হবে। এতে কমে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি। শিক্ষা […] - [শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান](https://protidinermoulvibazar.com/04/34472/): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখল করে বসানো অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও […] - [শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা](https://protidinermoulvibazar.com/04/34469/): শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।’ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। অনলাইন ক্লাস মহানগর ও মেট্রপলিটন এলাকার কিছু স্কুলে হবে বলে জানান মন্ত্রী। এ সিদ্ধান্ত আগামী সোমবার থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইন ক্লাস শুরু করবেন।’ সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, […] - [মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://protidinermoulvibazar.com/04/34466/): মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম এলাকা থেকে বড়লেখার দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে ৮ এপ্রিল রাতে বড়লেখা উত্তর চৌমুহনা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ সদস্যদের সহায়তায় রাসেলকে আটক […] - [জুড়িতে অবৈধভাবে মজুত ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ](https://protidinermoulvibazar.com/04/34463/): মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও অভিযানের সময় দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ বিষয়ে ইউএনও সাবরিনা আক্তার জানান, অবৈধভাবে মজুত করা প্রায় ১৪০০ […] - [শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা](https://protidinermoulvibazar.com/04/34459/): মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নিয়ে সহযোগিতা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে […] - [রহিমপুর ইউনিয়নে প্রকল্প বণ্টন নিয়ে অভিযোগ, স্বচ্ছতার আশ্বাস প্যানেল চেয়ারম্যানের](https://protidinermoulvibazar.com/04/34453/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে সরকারি ১৫ টাকার চাল বিতরণ ও উন্নয়ন প্রকল্পের কাজ বণ্টনে অনিয়মের অভিযোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান সৃতাংশ কর্মকার ও সংরক্ষিত মহিলা সদস্য খুশবা বেগমের সঙ্গে সংশ্লিষ্টদের এ বৈঠক হয়। বৈঠকে সমন্বয়ক সাজেল আহমদ স্থানীয় জনগণের ভোগান্তি ও বণ্টনে বৈষম্যের বিষয় তুলে ধরেন। এ সময় প্যানেল চেয়ারম্যান সৃতাংশ কর্মকার অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং স্বচ্ছ তালিকা প্রণয়ন, সুষম বণ্টন নিশ্চিতকরণ ও তদারকি জোরদারের আশ্বাস দেন। প্যানেল চেয়ারম্যান বলেন, ‘চাল বিতরণ ও উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করে স্বচ্ছতার ভিত্তিতে সব […] - [কমলগঞ্জে ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব](https://protidinermoulvibazar.com/04/34448/): মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও লোকজ উৎসব ‘লাই হারাওবা’। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসবের সূচনালগ্নে অংশগ্রহণকারী ভক্ত ও কলাকুশলীরা ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেন। পরে কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে বাঁশি, ঢাক-ঢোল ও পেনার সুরে। নিজস্ব ভাষায় সঙ্গীত পরিবেশন এবং মন্ত্রপাঠ উৎসবকে এনে দেয় এক অনন্য আধ্যাত্মিক মাত্রা। সন্ধ্যায় নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বাদ্যযন্ত্রের তালে পরিবেশিত নৃত্য ও সঙ্গীত দর্শনার্থীদের মুগ্ধ করে। ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত […] - [দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত](https://protidinermoulvibazar.com/04/34444/): সুনামগঞ্জের দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)’র কারিগরি সহযোগিতা ও অর্থায়নে এবং সীমান্তিক এনজিও সংস্থার বাস্তবায়নে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সীমান্তিক উপজেলা সুপারভাইজার শামসুর রাজা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব শেখ মিরাজুল আশরেকীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ইন্সট্রাক্টর (প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র) জনাব হরি মোহন রায়। এছাড়াও সীমান্তিক কমিউনিটি মোবিলাইজার লিপিকা রানী চৌধুরী ও বসনা রানী রায়সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীসহ […] - [হাওরে জলাবদ্ধতায় ডুবেছে ২৯২ হেক্টর জমি, ‘স্লুইস গেট’ চান কৃষকেরা](https://protidinermoulvibazar.com/04/34439/): টানা কয়েকদিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিভিন্ন হাওরে বেশকিছু ফসিল জমি তলিয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হাওরে বড় ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাওরের একমাত্র বোরোফসল গোলায় তোলা নিয়ে চরম শঙ্কায় দিন পাড় করছেন হাওর পাড়ের কৃষকেরা। এ অবস্থায় অসময়ে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চূড়ান্ত সমাধান চান তারা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, জলাবদ্ধতায় উপজেলার ভরাম, ছায়া ও কালিয়ারকোটাসহ ছয়টি হাওরে মোট ২৯২ হেক্টর জমি নিমজ্জিত ও অর্ধ- নিমজ্জিত রয়েছে। তবে বাস্তবে ৪০০ থেকে ৫০০ হেক্টর জমি জলাবদ্ধতার নিমজ্জিত রয়েছে বলে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতার […] - [হাসপাতাল কোয়ার্টার থেকে বিরল ‘কালনাগিনী’ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত](https://protidinermoulvibazar.com/04/34436/): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে কোয়ার্টারের তৃতীয় তলায় অবস্থিত শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।  পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল […] - [এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের বসন্ত উৎসব](https://protidinermoulvibazar.com/04/34432/): সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেছে ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’। প্রতিবারের মতো এবারও দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে বসন্ত বরণ উৎসব পালন করা হয়। এটি এমসি কলেজ ক্যাম্পাসে মোহনার ১৮তম বসন্ত বরণ উৎসব। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কলেজ অডিটোরিয়ামের পাশে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হামিদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিকসন দাশ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানে মোহনার বর্তমান […] - [মৌলভীবাজারে মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রির মৃত্যু](https://protidinermoulvibazar.com/04/34429/): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজ ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম সেলিম আহমদ (৩৪)। তিনি উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম আহমদ নিজের বসতঘরের পুরোনো মাটির দেয়াল সরানোর কাজ করছিলেন। এ সময় একটি বড় মাটির অংশ ধসে পড়ে তার মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের সদস্য জানায়, সেলিম আহমদ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে কিছুদিন ধরে কিডনি […] - [রাজকীয় বিদায়ে বিদায় নিলেন শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ](https://protidinermoulvibazar.com/04/34423/): মৌলভীবাজারের কমলগঞ্জে এক আবেগঘন, ব্যতিক্রমী এবং স্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ। প্রিয় এই শিক্ষকের বিদায়কে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে এগিয়ে আসে বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা আয়োজন করে এক রাজকীয় সংবর্ধনা। গতকাল শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্মৃতির এক অপূর্ব সমাবেশ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ফুল দিয়ে সজ্জিত একটি ‘চান্দের গাড়ি’ জিপ, যা যেন প্রতীক হয়ে উঠেছিল শিক্ষার্থীদের হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার। অনুষ্ঠান শেষে এই সুসজ্জিত গাড়িতেই প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় […] - [মৌলভীবাজারে তিন দিনব্যাপী মণিপুরি ঐতিহ্যবাহী ‘লাই হরাওবা’ উৎসব](https://protidinermoulvibazar.com/04/34418/): মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হরাওবা’ আগামী ৮ থেকে ১০ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ উৎসবে দেশের খ্যাতিমান শিল্পী ও গবেষকদের পাশাপাশি ভারতের মণিপুর রাজ্য থেকে আগত শিল্পী, কলাকুশলী ও গবেষকেরা অংশ নেবেন। উৎসবের আয়োজন ও বিভিন্ন দিক তুলে ধরতে সোমবার (৬ এপ্রিল) কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ‘লাই হরাওবা’ স্টিয়ারিং কমিটি, বাংলাদেশের সদস্য সচিব ওইমান লানথই। এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) ও সদস্য রবি কিরণ সিনহা (রাজেশ)। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বসবাসরত মণিপুরি […] - [কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার](https://protidinermoulvibazar.com/04/34413/): মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক। প্রচলিত উপহারের ধারা ভেঙে, তিনি বন্ধুর বিয়েতে উপহার হিসেবে দিয়েছেন অকটেন, যা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের এ আয়োজনে উপস্থিত ছিলেন বরের ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ, যিনি উপহার হিসেবে অকটেন প্রদান করেন। তার এই অভিনব উদ্যোগ অতিথিদের মধ্যে কৌতূহল ও প্রশংসা জাগিয়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন। এই বাস্তবতা বিবেচনায় এবং বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে মাসুম এই […] - [চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক](https://protidinermoulvibazar.com/04/34410/): মাদারীপুরের ডাসারে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভালোবাসার পূর্ণতা মিলেছে। অবশেষে স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র। এলাকাবাসী ও সাংবাদিকদের হস্তক্ষেপে তিনি তার প্রিয়তমা স্ত্রী অনুশীলা বাড়ৈকে ফিরে পেয়েছেন। এতে নবদম্পতি ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুশীলার বসতবাড়িতে অনশন করেন বিশ্বজিৎ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমাধানের আশ্বাসে তিনি অনশন তুলে নেন। শনিবার রাতে মীমাংসার জন্য আয়োজিত […] - [রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা](https://protidinermoulvibazar.com/04/34407/): ঢাকাসহ দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি সপ্তাহজুড়ে থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। রবিবার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার […] - [নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড়](https://protidinermoulvibazar.com/04/34404/): মৌলভীবাজারের শ্রীমঙ্গল—চায়ের রাজধানী হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে এক বিরল বিস্ময়—নাগলিঙ্গম বৃক্ষ। লম্বা গাছের কাণ্ডজুড়ে থোকায় থোকায় ফুটে থাকা নয়নাভিরাম ফুল, তার অপূর্ব গন্ধ ও অদ্ভুত গঠন প্রতিদিনই টানছে দর্শনার্থীদের। জেলার দুটি স্থানে বর্তমানে নাগলিঙ্গম গাছে ফুল ও ফল ধরার খবর পাওয়া গেছে। এর একটি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ক্যাম্পাসে, অন্যটি মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা দেওয়ান গউছউদ্দিন আহমদের বাড়িতে। এই দুই স্থানেই গাছগুলো এখন ফুলে-ফলে ভরপুর, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এই গাছের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো—ফুল ও ফল শাখা-প্রশাখায় নয়, সরাসরি কাণ্ডে জন্মায়। গাঢ় গোলাপি ও হালকা […] - [মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’](https://protidinermoulvibazar.com/04/34401/): সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ কোন মুসলমান, হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধদের উৎসব নয়। এটি সাধারণ মানুষ ও কৃষক সমাজের উৎসব। আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা একই জিনিস। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, আমাদেরকে যারা ভোট দিয়েছেন আমরা তাদেরও কাজ করবো, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরও কাজ করব। ক্ষমতা অপব্যবহার যারা করবে তাদেরকে […] - [শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন](https://protidinermoulvibazar.com/04/34398/): খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব Easter Sunday উপলক্ষে শ্রীমঙ্গল-এ দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ভোরের সূর্যোদয় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মণ্ডলী থেকে আগত পাঁচ শতাধিক খ্রিষ্টভক্তের অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে। রোববার ভোরে শ্রীমঙ্গল শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী প্রাঙ্গণে আন্তঃমণ্ডলিক সূর্যোদয় প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। ভোরের আলো ফুটতেই শুরু হয় ইস্টার সানডের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল খ্রিস্টীয় আন্তঃমণ্ডলীর আয়োজনে সার্বজনীন প্রাতঃকালীন বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়। নির্মল ও শান্ত পরিবেশে আয়োজিত এ উপাসনায় বিভিন্ন মণ্ডলীর খ্রিষ্টভক্তরা সমবেত হয়ে যিশু খ্রিষ্ট-এর পুনরুত্থান স্মরণ করেন। প্রার্থনায় […] - [শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ](https://protidinermoulvibazar.com/04/34391/): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাকে ঘিরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে ইশতেহার বাস্তবায়নে পাঁচ বছরের কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এ সভা স্থানীয় উন্নয়ন ভাবনায় এক নতুন মাত্রা যোগ করেছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিল—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের সামগ্রিক কৌশল নির্ধারণ। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। […] - [১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা](https://protidinermoulvibazar.com/04/34388/): ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজিতে এক লাফে বাড়ল ৩৮৭ টাকা। চলতি এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করে। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি […] - [কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ](https://protidinermoulvibazar.com/04/34385/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন। নিহত রিয়া বেগম (২২) দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী। শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রিয়ার পরিবারের পক্ষ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসার পর বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা। তারা দাবি করেন, […] - [মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি](https://protidinermoulvibazar.com/04/34379/): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী এক দম্পতির ১,২০০-এর বেশি পরিপক্ব পানগাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) কুলাউড়া শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ আদিবাসী ফোরাম (মৌলভীবাজার জেলা শাখা) এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, পানগাছ খাসিয়া সম্প্রদায়ের জীবিকার প্রধান অবলম্বন। এসব […] - [মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর](https://protidinermoulvibazar.com/04/34371/): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে কয়েক মিনিট স্থায়ী এই ঝড়ে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজারসহ আশপাশের এলাকার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় পীরের বাজার, পুরসাই, নর্তন ও রবিরবাজার এলাকার বিভিন্ন গ্রামে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়। অনেক বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঝড়ের সময় প্রচণ্ড শব্দে মুহূর্তেই ঘরের চাল উড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পীরের বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘হঠাৎ করে ঝড় শুরু হলে […] - [মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু](https://protidinermoulvibazar.com/04/34366/): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু সম্পর্কে চাচাতো ভাই এবং তাদের মধ্যে দুইজন মাদ্রাসার শিক্ষার্থী ও একজন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, ‘বুধবার সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে আশপাশের কৃষিজমিতে পানি জমে যায়। ঝড়-বৃষ্টির পর দুপুর দেড়টার দিকে তিন শিশু বাড়ির পাশের ওই জমিতে জমে থাকা পানিতে খেলতে নামে।’ খেলার একপর্যায়ে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে পড়ে এবং সেখানেই পানিতে ডুবে যায়। পরে এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে শিশুদের […] - [হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০](https://protidinermoulvibazar.com/03/34363/): হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা, বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী প্রাণে রক্ষা পান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিগম্বর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই […] - [ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি](https://protidinermoulvibazar.com/03/34360/): উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মেটা, গুগল এবং অ্যাপলসহ মার্কিন বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ লোকজনকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরা। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আমেরিকান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কম্পানিগুলোকে আমরা সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবেও শনাক্ত করেছি। তাই এখন থেকে মার্কিন এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল এবং অ্যাপলসহ ১৫টিরও বেশি কম্পানিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানায় আইআরজিসি। এদিকে, […] - [উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক](https://protidinermoulvibazar.com/03/34357/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ টানা তিন ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর সকাল ৯টায় পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৬টার দিকে শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইঞ্জিন […] - [মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার](https://protidinermoulvibazar.com/03/34354/): মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলির অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলির অনুমতি প্রদান করা হয়। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে […] - [মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক](https://protidinermoulvibazar.com/03/34350/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিচরণ গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি […] - [শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু](https://protidinermoulvibazar.com/03/34345/): ​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও করণীয় বিষয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শহরের একটি হোটেলের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভার্সিটি (বিপনেট) সিলেট চ্যাপটার এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।​​অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপনেট এর সহ-সম্পাদক জিডিশন প্রধান সুছিয়াং। মুক্ত আলোচনা পর্বে বক্তারা বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির ভয়াবহতা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক জলবায়ু পরিবর্তনের প্রভাবে […] - [শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার](https://protidinermoulvibazar.com/03/34340/): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নতুন বাজারে শ্যামল দেবের গুড়ের দোকান খোলার পর ভেতরে একটি তক্ষক দেখতে পান কর্মচারীরা। হঠাৎ তক্ষকটি চোখে পড়তেই তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় উপস্থিত কিছু লোকজনের মধ্যে তক্ষকটি বিপুল অর্থে বিক্রি করা যায়—এমন গুজবও ছড়িয়ে পড়ে। দোকানের এক কর্মচারী বলেন,‘দোকান খুলেই ভেতরে বড় একটি তক্ষক দেখতে পাই। আমরা ভয় পেয়ে যাই এবং চিৎকার দেই। পরে আশপাশের সবাই […] - [শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২](https://protidinermoulvibazar.com/03/34337/): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় একটি মাইক্রোবাস (হাইএক্স) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি চালক হান্নান মিয়ার (৩৫) পরিচয় পাওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা সিএনজিতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত […] - [কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা](https://protidinermoulvibazar.com/03/34334/): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক খাসিয়া চাষির সহস্রাধিক পানগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইসাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি অনন্ত। ক্ষতিগ্রস্ত অনন্ত জানান, ‘শনিবার রাতে কে বা কারা আমার প্রায় এক হাজার পানগাছ কেটে দিয়েছে। সকালে বাগানে গিয়ে দেখি অধিকাংশ গাছ মাঝখান থেকে কাটা। পান চাষই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। হঠাৎ করে এভাবে সব নষ্ট হয়ে যাওয়ায় আমি এখন দিশেহারা।’ তিনি আরও বলেন, ‘আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। তবুও কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না। এতে আমার প্রায় […] - [অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায়](https://protidinermoulvibazar.com/03/34330/): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়া প্রেসবিটারিয়ান চার্চে সিলেট প্রেসবিটারিয়ানের (সিনড) বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়ায় এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট বিভাগের বিভিন্ন চার্চের শতাধিক প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন। ২৭ মার্চ শুরুর পর আগামীকাল ২৯ মার্চ রোববার তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ হবে। সভায় সভাপতিত্ব করেন সিনডের মডারেটর রেভারেন্ড যাকব কিস্কু এবং সঞ্চালনা করেন সিনডের সাধারণ সম্পাদক শংকর মারাক। অনুষ্ঠানটি খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবে রূপ নেয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পালক পরিতোষ স্লাল, পালক দানিয়েল বেশরা, এন্ড্রু সলোমার, সুমেন বেষরা প্রমুখ। সভায় শ্রীমঙ্গল, মাধবপুর, কড়াইগড়া, রাজাই, জানপুর, সুনামগঞ্জের মুগাইপাড় ও দোয়ারাবাজারের ঝুমগাঁও চার্চসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিরা […] - [কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই](https://protidinermoulvibazar.com/03/34324/): মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্থানীয় সাংবাদিক। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামারা মোড়ে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকের নাম আকাশ আহমদ। তিনি অনলাইন সংবাদমাধ্যম newsg24-এর কমলগঞ্জ প্রতিনিধি এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আকাশ আহমদ জানান, কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘোরামারা এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। তারা তার মাথায় গুরুতর আঘাতের চেষ্টা করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরও জানান, এ সময় […] - [কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ](https://protidinermoulvibazar.com/03/34321/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন গ্রামের প্রবাসী আব্দুল হক (৪৮) তার বৈধভাবে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে থেকে অর্জিত অর্থে ২০১৫ সালের ২ জুলাই ২৫৭৩ নং কবালা দলিলের মাধ্যমে গোপালনগর মৌজার ৫ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে তিনি নামজারি (খতিয়ান নং-৭৯৯) সম্পন্ন করে নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। এছাড়া পৌরসভার অনুমোদন নিয়ে জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে বসবাস করছেন। […] - [জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত](https://protidinermoulvibazar.com/03/34318/): জুমার দিন মুসলিমদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম ফজিলত হলো—এতে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। সহিহ হাদিসে এই মুহূর্তকে খোঁজার জন্য বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে আসরের পরের শেষ সময়ে। قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «يَوْمُ الْجُمُعَةِ اثْنَتَا عَشْرَةَ سَاعَةً، مِنْهَا سَاعَةٌ لَا يُوجَدُ عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا شَيْئًا إِلَّا آتَاهُ إِيَّاهُ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ» রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “জুমার দিন বারোটি সময়াংশে বিভক্ত। এর মধ্যে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করে, আল্লাহ তাকে তা দান করেন। সুতরাং তোমরা তা আসরের পরের শেষ […] - [লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস](https://protidinermoulvibazar.com/03/34313/): মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরেই ধ্বনিত হলো পদচারণার ছন্দ। সবুজে ঘেরা পাহাড়ি সড়ক, কুয়াশা ভেজা ভোর আর উদ্দীপনায় ভরপুর মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘লাউয়াছড়া ২৬ কিলোমিটার ম্যারাথন’। স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে আয়োজিত ব্যতিক্রমী এ ক্রীড়া উদ্যোগে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন শত শত দৌড়বিদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি পয়েন্ট থেকে ম্যারাথনের যাত্রা শুরু হয়। ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মনোরম প্রকৃতির বুক চিরে দৌড়বিদরা এগিয়ে যান নিজেদের লক্ষ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, লাউয়াছড়ার ঘন সবুজ বন আর নির্মল বাতাস যেন প্রতিটি পদক্ষেপে যোগ করেছে নতুন অনুপ্রেরণা। কমলগঞ্জ রানার্স-এর আয়োজনে এবং রাজকান্দি রানার্স-এর সার্বিক সহযোগিতায় […] - [মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার](https://protidinermoulvibazar.com/03/34310/): মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২৩ মার্চ রাতে ভুক্তভোগী ফাহিম মিয়া তার টয়োটা করোলা গাড়িটি বাসার সামনে রেখে যান। পরদিন সকালে সেটি চুরি হয়েছে বলে জানতে পারেন। পরে একটি প্রতারক চক্র গাড়ি ফেরতের কথা বলে ২ লাখ টাকা দাবি করে ফাহিম মিয়ার কাছ থেকে ৬১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। অভিযোগের পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৬ মার্চ রাতে শ্রীমঙ্গলের আশিদ্রোণ এলাকা থেকে আব্দুল মুকিত কিবরিয়া, নানু মিয়া ও শাহ আলমকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গাড়িটি […] - [মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন](https://protidinermoulvibazar.com/03/34305/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা, সম্মাননা সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা রাণী সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সংগীত প্রশিক্ষক গৌরহরি চ্যাটার্জি এবং বীর মুক্তিযোদ্ধা নিমাই সিংহসহ অন্যান্যরা। মনিপুরী ললিতকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত […] - [শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ](https://protidinermoulvibazar.com/03/34300/): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। চৈত্র মাসে প্রতি বছরের মতো এবারও এ ঐতিহ্যবাহী পূজাকে ঘিরে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, ভক্তি ও আনন্দের মিলনমেলা। মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হয়। বুধবার সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে প্রায় ৫০টি মণ্ডপে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, পৌর শ্মশানঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকা, দেববাড়ি, সবুজবাগ শ্মশানঘাট, উত্তসুর, গন্ধর্বপুর ও সন্ধানী আবাসিক এলাকার মণ্ডপগুলো। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শরৎকালের শারদীয় দুর্গাপূজার মতোই […] - [মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন](https://protidinermoulvibazar.com/03/34297/): গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (২৫মার্চ) সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের পক্ষে প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, […] - [কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু](https://protidinermoulvibazar.com/03/34294/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক হাফেজ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলসেতুর নিচের গাইড ওয়ালের পাশের ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত জুবায়ের আহমেদ উপজেলার সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে জুবায়ের শ্রীমঙ্গলে বেড়াতে যান। ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল থেকে […] - [কুলাউড়ায় পুনরায় পানের পুঞ্জিতে চুরি, চোর আটক](https://protidinermoulvibazar.com/03/34291/): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর পুঞ্জিতে আবারও পানের চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতা ও পাহারাদাররা মো. মাসুক মিয়াকে (৩২) হাতেনাতে আটক করেন। আটকের পর তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ কান্তা (২১৬০ পিস) পাতা ও ৪২ ফুট বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩,৮০০ টাকা। ধস্তাধস্তির সময় সামান্য আহত অবস্থায় মাসুক মিয়াকে পুলিশ উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ভুক্তভোগী বিনেট মানার জানান, ‘মাসুক মিয়া একজন পেশাদার চিহ্নিত চোর। ইতিপূর্বে ২০২৪ সালে তার বিরুদ্ধে বৈদ্যুতিক তার, পানির পাম্প, মটর ও পাইপ চুরির মামলা (নং-১৮) […] - [বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক](https://protidinermoulvibazar.com/03/34288/): হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দুলাল মিয়া দীর্ঘ ৪৬৭ দিন কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান। এ উপলক্ষে সোমবার (২৩ মার্চ) নিজ বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন। তবে আওয়ামী লীগ নেতার আয়োজিত […] - [দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত](https://protidinermoulvibazar.com/03/34285/): সুনামগঞ্জের দিরাই উপজেলায় ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর অর্থায়নে সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা সুপারভাইজার মো. শামসুর রাজা চৌধুরী। এতে কমিউনিটি মোবিলাইজার বসনা রায় এবং গোল্ড স্টার মেম্বার সুমী সুত্রধর যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, যক্ষ্মা রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। সঠিক নিয়মে এবং নির্ধারিত সময় অনুযায়ী ওষুধ সেবন করলে আক্রান্ত ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। পাশাপাশি, রোগ সম্পর্কে […] - [লাউয়াছড়ায় পর্যটকের ঢল, তিন দিনে আয় ৫ লাখের বেশি](https://protidinermoulvibazar.com/03/34281/): পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) থেকে শুরু করে পরবর্তী দুই দিন দেশ-বিদেশের হাজারো পর্যটকের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পায় এই চিরহরিৎ বনাঞ্চল। উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের তিন দিনে মোট ৪ হাজার ৭৪২ জন পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেন। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা। লাউয়াছড়া টিকিট কাউন্টার থেকে পাওয়া তথ্যমতে, ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন, যা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়। দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে […] - [কমলগঞ্জে এমপি হাজি মুজিবকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা](https://protidinermoulvibazar.com/03/34278/): মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামে এমপির বাসভবনে এ শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক ফয়জুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। এসময় শ্রমিক নেতারা এমপি হাজি মুজিবের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। ইউনিয়নের সভাপতি মো. […] - [কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান](https://protidinermoulvibazar.com/03/34271/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর ১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মেধার সঠিক মূল্যায়ন এবং উৎসাহ প্রদানই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিশেষ অতিথি হিসেবে […] - [কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা পূজা, ভক্তদের ঢল](https://protidinermoulvibazar.com/03/34266/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে শুরু হয়েছে শ্রীশ্রী মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা পূজা। দীর্ঘ ৪২ বছর পর এ পূজা পুনরায় আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা ভক্তদের ব্যাপক অংশগ্রহণে পরিণত হয়েছে এক প্রাণের মিলনমেলায়। গত ২২ মার্চ রাতের শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। সোমবার (২৩ মার্চ) মূল পূজার দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজা-অর্চনা, আরতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। এদিন বিকেলে পূজা পরিদর্শনে আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ […] - [দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ](https://protidinermoulvibazar.com/03/34262/): দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। - [ঈদের আনন্দ ভাগাভাগি: সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মুজিবুর রহমান চৌধুরী](https://protidinermoulvibazar.com/03/34257/): পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও অর্থবহ করে তুললেন মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজারের খুশালপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে আয়োজন করেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক ব্যতিক্রমী ‘মেহেদী উৎসব’ ও নতুন পোশাক বিতরণ কর্মসূচি। শিশুদের হাসি, হাতে রঙিন মেহেদী আর নতুন পোশাকের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। এটি শুধু উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না—বরং শিশুদের মাঝে ঈদের প্রকৃত আনন্দ ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রয়াস ছিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, ইউএনও মোঃ আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ আয়োজন ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ভাগ করে নেওয়ার এক সুন্দর দৃষ্টান্ত। মেহেদী উৎসব অনুষ্ঠানে সংসদ সদস্য […] - [সড়ক পরিদর্শনে এমপি মুজিব, আরসিসি ঢালাইয়ের আশ্বাস](https://protidinermoulvibazar.com/03/34253/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের দক্ষিণ চৌমুহনী সড়কের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সড়কটি নিচু ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসী দুর্ভোগে পড়ছেন। এ সময় তিনি দ্রুত স্থায়ী সমাধানে আরসিসি ঢালাই ও ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দেন। এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে দ্বিতীয় দিনের মতো সড়কে বালু ফেলে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। এমপি জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশনা দেন। - [নানা আয়োজনে মণিপুরীদের নববর্ষ ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন](https://protidinermoulvibazar.com/03/34250/): মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ ৩৪২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের মাঠে জাতীয় পতাকা ও মণিপুরীদের নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র। উদ্বোধনের পর তাঁর নেতৃত্বে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণে সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উৎসবস্থলে এসে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে রয়েছে শারোই খাঙবা, কড়ি খেলা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, থাবল চোংবা নৃত্য এবং নৈশভোজসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত […] - [কমলগঞ্জে গরু নিয়ে বিরোধে নারীসহ ছেলে আহত,থানায় অভিযোগ](https://protidinermoulvibazar.com/03/34247/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গরু নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে জামনা খাতুন নামে ঐ নারী কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৈতন্যগঞ্জ গ্রামের বাসিন্দা জামনা খাতুন (৪৯) গত ১০ মার্চ দুপুর ১২টার দিকে এ ঘটনার শিকার হন। তিনি অভিযোগ করেন, তার গর্ভবতী গাভি রাস্তার পাশের জমিতে ঘাস খাওয়ার সময় প্রতিবেশী দুলাল মিয়ার ধানক্ষেতে প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়া, তার স্ত্রী লতিফা বেগম, অনুদা বেগম সহ আরও ২-৩ জন মিলে জামনা খাতুনকে […] - [চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার](https://protidinermoulvibazar.com/03/34244/): সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে […] - [কমলগঞ্জে সরকারি গাছ চুরির প্রতিবাদে হামলার অভিযোগ](https://protidinermoulvibazar.com/03/34239/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে রাস্তার পাশে সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় এক ব্যবসায়ী ও তার সহযোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফজলুল করিম (৪১) কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের বাসিন্দা ফজলুল করিমের প্রতিবেশী ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে সড়কের পাশের সরকারি গাছ কেটে পাচার করে আসছিলেন। সম্প্রতি আধকানি এলাকায় একটি বাড়ির সামনে রাস্তার পাশ থেকে গাছ কাটার ঘটনা স্থানীয় বাসিন্দা আবিদুর রহমান দেখতে পেয়ে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বনবিভাগকে জানান। পরে বনবিভাগ অভিযান চালিয়ে কাটা গাছ উদ্ধার করে। এ ঘটনার জেরে অভিযুক্ত ময়নুল ইসলাম আদমপুর বাজারে […] - [ঈদ উপলক্ষে কমলগঞ্জে অসচ্ছলদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ](https://protidinermoulvibazar.com/03/34234/): দারিদ্রমুক্ত ও সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই গঠনের লক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে কুঞ্জবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ জন অসচ্ছল মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী। বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ দারিদ্রমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। […] - [কমলগঞ্জে রাতের আঁধারে দুটি ট্রাক আটকিয়ে লুটপাটের অভিযোগ, আহত ৫](https://protidinermoulvibazar.com/03/34231/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গভীর রাতে দুটি ট্রাক (ডায়না) আটকে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীদের আঘাতে চালক ও শ্রমিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান ভুক্তভোগী।পুলিশও বিষয়টি গুরুত্বর সহকারে দেখছেন বলে জানান। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের লাঘাটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, রাতের আঁধারে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ট্রাক দুটির গতিরোধ করে হামলা চালায়। ট্রাক দুটির মালিক জিলন আহমেদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্রের মুখে চালক ও শ্রমিকদের জিম্মি করে দুটি মোবাইল ফোন […] - [রমজান ফুরানোর আগে গুনাহ মাফের শেষ চেষ্টা](https://protidinermoulvibazar.com/03/34228/): শেষ হয়ে যাচ্ছে রহমতের ভরা বসন্ত মাহে রমজান। কল্যাণের বার্তাবাহক এই মাসের শেষ সময়ে মুমিন আগের চেয়ে আমলের প্রতি আরো বেশি যত্নবান হয়, সে রমজান শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে থাকে যেন আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, যেন গুনাহ মাফ করানোর আগে রমজান অতিবাহিত হয়ে না যায়। কেননা মহানবী (সা.) বলেছেন, ‘ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৪৫) অন্য হাদিসে তিনি বলেছেন, ‘তোমাদের কাছে বরকতময় মাস রমজান আগমন করল। আল্লাহ তোমাদের ওপর এই মাসের রোজা ফরজ করেছেন, এই মাসে জান্নাতের […] - [আজ পবিত্র শবে কদর](https://protidinermoulvibazar.com/03/34225/): হাজার রজনির শ্রেষ্ঠ রজনি পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর আজ সোমবার। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যে কোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অধিকাংশ আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই এই মহিমান্বিত রাত হওয়ার সম্ভাবনা বেশি। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এ রাতের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে। ‘শবেকদর’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা বা […] - [শেষের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের](https://protidinermoulvibazar.com/03/34222/): সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৯১ রানের লক্ষ্য দিয়ে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ভেঙ্গে দেন বাংলাদেশের পেসাররা। এরপর একাই দলকে টানেন সালমান আলি আগা। পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান তিনি। কিন্তু শেষদিকের রোমাঞ্চে ১১ রানে জিতে যায় বাংলাদেশ।তাতেই ২-১ ব্যবধানে সিরিজও জিতলেন মেহেদি হাসান মিরাজরা। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়ল বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ-পাকিস্তান। সেবার পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মাত্র ১৭ […] - [মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ‘মিজান’](https://protidinermoulvibazar.com/03/34218/): মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান (ভিপি মিজান)। তিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।রোববার (১৫ মার্চ) মৌলভীবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজারে নিয়োগ পান জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এ নিয়োগের মাধ্যমে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করছেন বিএনপিসহ স্থানীয়রা। - [মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান](https://protidinermoulvibazar.com/03/34213/): ​​মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে একটি ব্যাপকভিত্তিক সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।​​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ​জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। অভিযানটি কুসুমবাগ ও চৌমোহনা পয়েন্ট হয়ে এম. সাইফুর রহমান সড়ক দিয়ে […] - [আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে](https://protidinermoulvibazar.com/03/34204/): প্রায় তিন মাস আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা–বাগানে চা–গাছ ছাঁটাইয়ের কাজ শুরু হয়। শীত মৌসুমের শুরুতে এই ছাঁটাই কার্যক্রমের পর বাগানগুলোতে সাধারণত রুক্ষ ও শুষ্ক পরিবেশ দেখা দেয়। চা–গাছে নতুন কুঁড়ি ও পাতা গজানোর জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় অনেক বাগানে কৃত্রিমভাবে সেচের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছিল। এ অবস্থায় হঠাৎ আগাম বৃষ্টিপাত চা–বাগানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির ছোঁয়ায় চা–গাছে দেখা দিয়েছে নতুন পাতা ও কুঁড়ি। পাশাপাশি ধুলাবালি ধুয়ে গিয়ে বাগানগুলো আবারও সবুজ ও সতেজ হয়ে উঠেছে। বৃষ্টির কারণে পোকামাকড়ের আক্রমণ থেকেও অনেকটা রক্ষা পাচ্ছে চা–গাছ। চা–বাগানসংশ্লিষ্টরা বলছেন, এই আগাম বৃষ্টি […] - [ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম](https://protidinermoulvibazar.com/03/34201/): আগামী ২০ বা ২১ মার্চ যেদিনই ঈদ হোক, সকালের আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম ভোগাতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়, হতে পারে বজ্রসহ বৃষ্টি। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভেন্টুস্কাই, অ্যাকুওয়েদার ও ওয়েদার ডটকমের (আন্ডারগ্রাউন্ড) তথ্য এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মার্চের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। তবে এত আগের পূর্বাভাস পুরোপুরি নাও মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তিনি বলেন, এখন হলো আবহাওয়া পূর্বাভাসের সবচেয়ে কঠিন সময়– মার্চ, এপ্রিল ও মে মাস; অর্থাৎ কালবৈশাখীর সময়। এ সময়ে ৬ ঘণ্টা আগে দেওয়া পূর্বাভাসও ভুল হতে পারে। ২০ […] - [কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ](https://protidinermoulvibazar.com/03/34197/): মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষ থেকে রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ স্থানীয় মাদরাসা, এতিমখানা ও হাসপাতালে এই ইফতার বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদের সৌজন্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য মো. দুরুদ আহমেদ। ইফতার বিতরণকালে ছাত্রনেতা রোমান আহমেদ ছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এবং বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ জানান, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। - [এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন](https://protidinermoulvibazar.com/03/34194/): মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কোরআনে হাফেজদের নিয়ে মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা “এস ডি কুরআনের আলো” (সিজন-১০)। শুক্রবার (১৩ মার্চ) মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এন্ড পার্টি সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন রুপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রাহমান টিপু। জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মহী উদ্দিন আহমেদ […] - [ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী”](https://protidinermoulvibazar.com/03/34185/): ‘ঈদের খুশি সবার তরে,ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে’ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে কমলগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণ এবং প্রবাসে অবস্থানরত প্রিয় প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর সুযোগ্য সন্তান, তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী। শুক্রবার (১৩ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে নির্মল আনন্দ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। ত্যাগ, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা ধারণ করে এই ঈদ প্রতিটি মানুষের […] - [ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন](https://protidinermoulvibazar.com/03/34182/): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের অগ্রিম ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন। শুক্রবার (১৩ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন জানান, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর আবারও আমাদের মাঝে সমাগত। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে প্রবাসে অবস্থানরত এবং দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশেষভাবে মৌলভীবাজার জেলার কমলগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, ঈদের আনন্দ যেন […] - [সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস](https://protidinermoulvibazar.com/03/34179/): পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, […] - [এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর](https://protidinermoulvibazar.com/03/34176/): সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতোমধ্যে দারিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষিকার্ড বিতরণ শুরু হবে। আস্তে আস্তে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হয়। এমপি বলেন, জনগণের অর্থে কেনা সরকারি ভিজিএফের চাল আপনাদের। এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে। তাই এই চাল বিক্রি না করে নিজেরা খাবেন। এবার ভিজিএফের জন্য উন্নত মানের চাল বিতরণ করা হচ্ছে। সংসদ সদস্য সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা সরকারি সহায়তার চাল গ্রহণ করছেন, আগামীতে যেন আপনারাই অন্যদের চাল […] - [বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত](https://protidinermoulvibazar.com/03/34173/): মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩ট ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী আকস্মিক কালবৈশাখি ও বজ্রসহ ঝড়ের তান্ডবে এই ক্ষয়ক্ষতি হয়। জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও কালবৈশাখি ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ক্ষতি সাধিত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে। এছাড়া অন্যান্য আরো কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। ফলে দুপুর থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে […] - [এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর](https://protidinermoulvibazar.com/03/34167/): সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতোমধ্যে দারিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষিকার্ড বিতরণ শুরু হবে। আস্তে আস্তে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হয়। এমপি বলেন, জনগণের অর্থে কেনা সরকারি ভিজিএফের চাল আপনাদের। এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে। তাই এই চাল বিক্রি না করে নিজেরা খাবেন। এবার ভিজিএফের জন্য উন্নত মানের চাল বিতরণ করা হচ্ছে। সংসদ সদস্য সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা সরকারি সহায়তার চাল গ্রহণ করছেন, আগামীতে যেন আপনারাই অন্যদের চাল […] - [হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ](https://protidinermoulvibazar.com/03/34153/): মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মরহুম হাজী শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট’। বুধবার (১১ মার্চ) দুপুরে ট্রাস্টের পক্ষ থেকে বিপুল সংখ্যক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজসেবক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক কাজী সুলেমান, মাওলানা সুলতান আহমেদ, আব্দুল আহাদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ। প্রধান অতিথি অসহায় মানুষের […] - [কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল](https://protidinermoulvibazar.com/03/34148/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ভানুগাছ বাজারে লাইটেস স্ট্যান্ডের পাশে আহমদ আলী খাঁ মার্কেট প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কার ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট–১২২৩) এর অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অর্থায়ন করেন সৌদি আরব, মালদ্বীপ, কুয়েত ও কাতারে অবস্থানরত প্রবাসী কল্যাণ গ্রুপ–১২২৩ এর সদস্যরা। ইফতার মাহফিলে কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্ট্যান্ডের শ্রমিক নেতা, স্থানীয় শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ […] - [সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন](https://protidinermoulvibazar.com/03/34145/): সংবাদপত্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের প্রেসিডেন্ট এ. কে. আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের ছুটি থাকবে। ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না। নোয়াবের সংবাদ বিজ্ঞপ্তি চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। রোজা ২৯টি হলে ২০ মার্চ আর রোজা ৩০টি পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ। - [শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা](https://protidinermoulvibazar.com/03/34139/): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্মিলিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রো কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে নুর ফুডস রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। […] - [কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’](https://protidinermoulvibazar.com/03/34136/): মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক)। কমলগঞ্জবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে বা এক ছাতার নিচে একত্রিত করার লক্ষ্যে ডক্টর অপু আবুল হাসানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন থেকেই এই উদ্যোগের সূচনা। সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন কমলগঞ্জের একদল উদ্যমী জেন-জি তরুণ। এই উদ্যোগের মূল ভিত্তি একটি আধুনিক ও সেবামূলক মোবাইল অ্যাপ্লিকেশন, যা বর্তমানে উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং গুগল প্লে-স্টোরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অ্যাপটির মাধ্যমে পুরো কমলগঞ্জকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার পরিকল্পনা […] - [আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন](https://protidinermoulvibazar.com/03/34133/): সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমেদের মরদেহ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পরিবারের সদস্যরা। বিকেল ৩টায় মরদেহ বাড়িতে আনা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‌‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহত সালেহ আহমেদের পরিবারকে যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকু করা হবে। এরইমধ্যে জেলা প্রশাসক ও […] - [বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন](https://protidinermoulvibazar.com/03/34130/): ​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘ইয়ুথ অফ চার্চ অফ গডথ (ওয়াইসিজি)-এর ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। গত ৬ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করা হয়। ​”আসুন অধ্যবসায়ের সাথে দৌড়াই”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে ছিল বিশেষ প্রার্থনা সভা, বাইবেল পাঠ, ধর্মীয় সংগীত এবং আলোচনা সভা। এতে বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব সদস্যরা অংশগ্রহণ করেন।​ উৎসবের দ্বিতীয় দিনে যুবসমাজের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে বিশেষ সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে […] - [কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা](https://protidinermoulvibazar.com/03/34127/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি পেট্রোলের দোকানে লিটারে কম দেয়ায় ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় লিটারে কম দেয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়। জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির দোকান সমুহে তেল না দেওয়া, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন যাবত কোন কোন দোকানি মোটরসাইকেল চালকদের এক লিটার ও আধা লিটার হারে পেট্রোল, অকটেন বিক্রি করেন। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রম্যমান আদালত। মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট […] - [আমিরাতে নি'হ'ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন](https://protidinermoulvibazar.com/03/34123/): সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমেদের মরদেহ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পরিবারের সদস্যরা। বিকেল ৩টায় মরদেহ বাড়িতে আনা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‌‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহত সালেহ আহমেদের পরিবারকে যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকু করা হবে। এরইমধ্যে জেলা প্রশাসক ও […] - [কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’](https://protidinermoulvibazar.com/03/34118/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবিক সেবার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ (We Are Kamalganj)’। সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র নিয়ে সম্প্রতি উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কৃষি অফিসার কর্মকর্তা জয়ন্ত কুমার রায় প্রমুখ। সভায় সংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র ও লক্ষ্যসমূহ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি উপজেলার সামাজিক ও […] - [লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা](https://protidinermoulvibazar.com/03/34115/): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে লিটারে কম পেট্রোল দেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় কিছু দোকানে তেল বিক্রি না করা, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ ওঠে। কয়েক দিন ধরে কোনো কোনো দোকানি মোটরসাইকেল চালকদের কাছে এক লিটার ও আধা লিটার করে পেট্রোল ও অকটেন […] - [ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল](https://protidinermoulvibazar.com/03/34112/): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) রাতে ভারতের বার্তাসংস্থা এএনআই তাদের এক্স হ্যান্ডেলের পোস্টে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে এসটিএফ অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক– রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীরের বাড়ি ঢাকায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনি ও রোববার […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)