
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে তাঁর পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ছেলে তরুণ উদ্যোক্তা, কৃষিবিদ মুঈদ আশিক চিশতী।
উপহারসামগ্রী বিতরণকালে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।